News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সেবা পাক্ষিক ২০২৫ উপলক্ষে উত্তর ত্রিপুরায় দিব্যাঙ্গজনদের সহায়ক উপকরণ বিতরণ
Image

সেবা পাক্ষিক ২০২৫ উপলক্ষে উত্তর ত্রিপুরায় দিব্যাঙ্গজনদের সহায়ক উপকরণ বিতরণ

ধর্মনগর, ২৭ সেপ্টেম্বর : উত্তর ত্রিপুরা জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শনিবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেবা পাক্ষিক ২০২৫ উপলক্ষে এই অনুষ্ঠানে দিব্যাঙ্গজনদের হাতে বিভিন্ন সহায়ক উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়। তিনি সরকারের ধারাবাহিক উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, পিছিয়ে পড়া ও বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে দাঁড়াতে সরকার সর্বদা বদ্ধপরিকর।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি অপর্না নাথ, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দীপক চন্দ্র হালদার, যুব ও ক্রীড়া দপ্তরের সহকারী পরিচালক বিভাবসু গোস্বামী, ধর্মনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সঙ্গীতা চন্দ, ধর্মনগর পুরপরিষদের চেয়ারপার্সন মিতালী দাস সেনসহ বিভিন্ন বিদ্যালয় ও সংগঠনের প্রতিনিধিরা।

দিব্যাঙ্গদের জীবনযাত্রা সহজতর করতে সহায়ক সরঞ্জাম প্রদান কর্মসূচিকে সকলে আন্তরিকভাবে স্বাগত জানান। একইসাথে সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে এক মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরকারের প্রতিশ্রুতি আরও একবার স্পষ্টভাবে প্রতিফলিত হলো।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top