News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শুভ পঞ্চমীতে নেশা মুক্ত অভিযান, ধর্মনগরের পূর্ব বাজার থেকে বিপুল বাংলা মদ উদ্ধার
Image

শুভ পঞ্চমীতে নেশা মুক্ত অভিযান, ধর্মনগরের পূর্ব বাজার থেকে বিপুল বাংলা মদ উদ্ধার

ধর্মনগর, ২৭ সেপ্টেম্বর : নেশা মুক্ত অভিযানের অংশ হিসেবে দুর্গাপূজার শুভ পঞ্চমীর দিনে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ উদ্ধার করল পুলিশ।

ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মার নেতৃত্বে, পুলিশ আধিকারিক ও টি.এস.আর জওয়ানদের সমন্বয়ে পূর্ব বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও নেশা রোধে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।

অভিযান চলাকালীন একাধিক দোকান বন্ধ অবস্থায় পাওয়া যায়। সন্দেহের ভিত্তিতে তালা ভেঙে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ উদ্ধার করা হয়।

ওসি মিনা দেববর্মা জানান, দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং সমাজকে নেশা মুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top