News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পূজায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা
Image

পূজায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর : শারদোৎসবের আনন্দে মাতোয়ারা ত্রিপুরাবাসী। প্যান্ডেল, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শহর থেকে গ্রাম সর্বত্র সাজো সাজো রব। তবে এই উৎসবের মাঝেই আবহাওয়া নিয়ে কিছুটা চিন্তার ভাঁজ পড়েছে মানুষের কপালে। পূজার সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ত্রিপুরায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিরাজ করছে। এর প্রভাবেই ত্রিপুরার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ঘটতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলতি বছর ১৮ অক্টোবর ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নেবে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top