News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরি যাওয়া ৭ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধার, গ্রেফতার এক
Image

চুরি যাওয়া ৭ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধার, গ্রেফতার এক

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: আমতলী বাজার সংলগ্ন এলাকার এক অভিজাত বসতবাড়িতে সম্প্রতি সংঘটিত চুরির ঘটনার তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল আমতলী থানার পুলিশ। বাড়ির মালিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া প্রায় ৭ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং একটি মোবাইল ফোনসহ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে।

আমতলীর এসডিপিও সাংবাদিক সম্মেলনে বলেন, কয়েকদিন আগে অস্মিতা ভৌমিকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘুমের সুযোগ নিয়ে চোর বাড়ির ভিতরে ঢুকে প্রায় সাত লক্ষ টাকার স্বর্ণালঙ্কার, একটি মোবাইল এবং ২৮ হাজার নগদ টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার পরপরই অস্মিতা ভৌমিক আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ প্রশাসন। আমতলী থানার পুলিশ আধিকারিকদের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকটি সূত্র ধরে এগোতে থাকে। অবশেষে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাতে অভিযুক্ত জয়ন্ত ভৌমিককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, জয়ন্ত ভৌমিক পেশায় একজন স্থানীয় নির্মাণ শ্রমিক এবং পূর্বে সে অস্মিতা ভৌমিকের বাড়িতে কাজ করত। সেই সূত্রে বাড়ির ভিতরের কাঠামো ও নিরাপত্তার দুর্বলতা সম্পর্কে সে ভালোভাবেই অবগত ছিল।

গ্রেফতারের পর পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া প্রায় সাত লক্ষ টাকার স্বর্ণালঙ্কার, একটি দামি মোবাইল ফোন এবং প্রায় ২৮ হাজার টাকার নগদ অর্থ উদ্ধার করে।

আজ শনিবার দুপুরে আমতলীর এসডিপিও এক সাংবাদিক সম্মেলনে বলেন, পুলিশ তদন্তে দ্রুত অগ্রগতি করেছে এবং অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হবে, যাতে চুরির পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা যায়।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top