News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাদল শীল হত্যা মামলার অভিযুক্তদের জামিন বাতিল করল উচ্চ আদালত
Image

বাদল শীল হত্যা মামলার অভিযুক্তদের জামিন বাতিল করল উচ্চ আদালত

আগরতলা, ২৬ সেপ্টেম্বর : ২০২৪ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ্যে হামলার শিকার হয়ে নিহত বাম নেতা বাদল শীল হত্যা মামলায় উচ্চ আদালত জামিন বাতিল করেছেন।

মৃতের কন্যা পল্লবী শীলের আবেদন মঞ্জুর করে বিচারপতি বিশ্বজিৎ পালিত নির্দেশ দিয়েছেন, জামিনে থাকা ৬ অভিযুক্তকে ৭ অক্টোবরের মধ্যে আত্মসমর্পণ করতে হবে এবং এরপর জেল হাজতবাস করতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে বাদল শীলকে প্রকাশ্যে দুষ্কৃতিরা নির্মমভাবে আক্রমণ করেছিল। গুরুতর আহত অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার পর থেকে এই মামলাটি দীর্ঘ সময় আদালতের বিচার কার্যক্রমে ছিল। উচ্চ আদালতের এই রায়ে মামলার প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার পাশাপাশি, বিচারপ্রত্যাশীদের মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়েছে।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top