News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্গাপুজোর প্রাক মুহূর্তে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৫০.৬৫ কোটি টাকার আর্থিক অনুমোদন মুখ্যমন্ত্রীর
Image

দুর্গাপুজোর প্রাক মুহূর্তে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৫০.৬৫ কোটি টাকার আর্থিক অনুমোদন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: দুর্গাপূজা উৎসবের প্রাক মুহূর্তে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের আর্থিক অনুমোদন প্রদান করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই প্রকল্প বাস্তবায়নের জন্য সর্বমোট ৫০.৬৫ কোটি টাকার ব্যয় বরাদ্দ ধরা হয়েছে।

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, এই ঘোষিত উন্নয়নমূলক প্রকল্পে রাজ্যের ১৪টি মিউনিসিপালিটি (পুর সংস্থা) এবং ৬টি নগর পঞ্চায়েত এলাকার মধ্যে স্যানিটেশন এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানীয় জল, জল নিষ্কাশন, রাস্তা নির্মাণ, মূলধন সম্পদের রক্ষণাবেক্ষণ, জলাশয়ের সংরক্ষণ ও উন্নয়ন, নবনির্মিত ওয়ার্ড/নগর পঞ্চায়েতগুলিতে রাস্তার আলো, অনলাইন পরিষেবা প্রদান, বৈদ্যুতিক শ্মশান নির্মাণ ইত্যাদির জন্য ১২ কোটি টাকার অনুমোদন প্রদান করা হয়েছে।

ডাঃ সাহা জানান, আসন্ন দুর্গাপূজায় জনসাধারণের সুবিধার্থে প্রত্যেক জেলাশাসককে নানা ধরনের স্থায়ী সম্পদের রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য ৯.৩৭ কোটি টাকার অনুমোদন প্রদান করা হয়েছে। রাজ্যের ৬টি আরডি ডিভিশন যেমন- তেলিয়ামুড়া, অমরপুর, কুমারঘাট, কাঞ্চনপুর, সাতচান্দ, শান্তিরবাজারকে পূর্ব-অনুমোদিত বিভিন্ন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ৯.২৮ কোটি টাকার অনুমোদন প্রদান করা হয়েছে।

এর পাশাপাশি আগরতলা শহর এলাকায় দুর্গা চৌমুহনী থেকে লেক চৌমুহনী, লেক চৌমুহনী থেকে রাধানগর ও বুদ্ধমন্দির হয়ে রাধামাধব উন্নয়ন সংঘ এবং প্রগতি স্কুল থেকে বুদ্ধমন্দির হয়ে ক্যান্টনমেন্ট সড়কের উন্নয়নের জন্য প্রশাসনিক অনুমোদন ও ব্যয় মঞ্জুর করা হয়েছে ১৭.৩৮ কোটি টাকা। এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রী আরো জানান, আসন্ন দুর্গাপূজা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের (স্কুল এমডিএম) আওতায় কর্মরত ১১,১৫০ জন রাঁধুনি-কাম-সহায়ক কর্মীদের জন্য ফেস্টিবল গ্রান্ট বাবদ ২,৩১০ টাকা করে মোট ২.৫৮ কোটি টাকা এবং প্রাথমিক শিক্ষা বিভাগের (পিএম-পোষণ) অধীনে ২৬ জন চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বোনাস এবং অ্যাডভান্স বাবদ মোট ৩.৬০ লক্ষ টাকার অনুমোদন প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন কাজের গুরুত্ব অনুধাবন করে এবং রাজ্যের দপ্তরগুলির সাথে পরামর্শ করে একই দিনে এসকল প্রকল্পগুলির জন্য সর্বমোট ৫০.৬৫ কোটি টাকার অনুমোদন প্রদান করেছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top