News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে পুলিশের সামনেই যাত্রীবাসে ভাঙচুর, আটক তিন যুবক
Image

বিশালগড়ে পুলিশের সামনেই যাত্রীবাসে ভাঙচুর, আটক তিন যুবক

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত উত্তম ভক্ত চৌমুহনী নাকা পয়েন্টে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পুলিশের সামনেই একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালায় তিন যুবক। ঘটনায় পুলিশকে লক্ষ্য করেও হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সড়ক দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস অপর একটি বাইককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তিন যুবক বাসটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে গাড়ির কাচ ভেঙে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদেরও আক্রান্ত করা হয় বলে অভিযোগ।

পরে বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত তিন যুবককে আটক করে। তাদের দুটি বাইকও জব্দ করা হয়েছে। ঘটনার পর থানায় মামলা দায়ের হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top