News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন
Image

কৈলাসহরে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তর ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ কৈলাসহর শ্রীরামপুর এসএমএইচএস স্কুলে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়।

স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, শ্রীরামপুর এসএমএইচএস স্কুলের ভাইস প্রিন্সিপাল অরিন্দম সরকার। সভাপতিত্ব করেন উনকোটি জিলা পরিষদের সদস্য বিমল কর। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনী ও কর্মধারা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শুরুতে উপস্থিত অতিথিগণ পন্ডিত দীনদয়ালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে মুক্ত ক্যুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top