News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটিতে ছিন্নমস্তা কালীবাড়ি প্রাঙ্গণে শারদীয়ার শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরনে মন্ত্রী টিংকু রায়
Image

ঊনকোটিতে ছিন্নমস্তা কালীবাড়ি প্রাঙ্গণে শারদীয়ার শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার গৌরনগর পঞ্চায়েতে অবস্থিত ছিন্নমস্তা কালীবাড়ি প্রাঙ্গণে আজ আয়োজিত হলো শারদীয়ার শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। মহিলাদের জন্য শাড়ি, পাছড়া এবং প্রবীণদের জন্য ধুতি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়। তিনি শুভেচ্ছা বিনিময়কালে বলেন, “দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা বিনিময় এবং গরিব-দুস্থ মানুষের পাশে দাঁড়াতেই আজকের এই বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।”

মন্ত্রী আরও জানান, সমাজের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দারা এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেন, উৎসবের আগে এমন আয়োজন তাঁদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

Releated Posts

বিকশিত ভারত ২০৪৭-এর স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যৎ প্রজন্মকে নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে: বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে আজ প্রজ্ঞাভবনের এক…

ByByReshmi Debnath Aug 18, 2026

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top