News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের দাবিতে জাতীয় সড়কে বিক্ষোভে সামিল এলাকাবাসী
Image

পানীয় জলের দাবিতে জাতীয় সড়কে বিক্ষোভে সামিল এলাকাবাসী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তীব্র পানীয় জলের সংকটের প্রতিবাদে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত রাহুমছড়া এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই জাতীয় সড়কে বিক্ষোভে ফেটে পড়ে শতাধিক এলাকাবাসী। দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছিলেন স্থানীয়রা, বারবার প্রশাসনের দ্বারে গিয়েও কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ। আজ সকালে জাতীয় সড়কে অবরোধ করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। বিক্ষোভের জেরে যাত্রী ও পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়।

এবিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরে রাহুমছড়া ও আশেপাশের গ্রামগুলিতে পানীয় জলের মারাত্মক সংকট দেখা দিয়েছে। এলাকায় সরকারি নলকূপগুলি অকার্যকর, বেশিরভাগ সময়েই ট্যাঙ্কার করে জল সরবরাহ হয় না। এই সমস্যার কারণে নারী ও শিশুদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই মাইলের পর মাইল হেঁটে জল আনতে বাধ্য হচ্ছেন, যা অত্যন্ত কষ্টকর।

এদিকে, বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ এবং অবরোধকারীদের সাথে কথা বলেন। পুলিশ আশ্বাস দিয়েছে,দ্রুত বিকল্প পানীয় জলের ব্যবস্থা করা হবে এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top