News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জিএসটি’র নয়া ব্যবস্থাপনা নিয়ে ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সবাই খুশি : মুখ্যমন্ত্রী
Image

জিএসটি’র নয়া ব্যবস্থাপনা নিয়ে ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সবাই খুশি : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর : জিএসটি’র নয়া ব্যবস্থাপনা নিয়ে ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সবাই খুশি। পণ্যসামগ্রীর দাম কমে যাওয়ায় মানুষ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। অর্থনীতির দিক দিয়ে আগামীতে সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ হতে পারে ভারত।

আজ আগরতলার ব্যস্ততম ও বৃহত্তম মহারাজগঞ্জ বাজার ঘুরে দেখে নয়া জিএসটি সম্পর্কে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। উল্লেখ্য, চলতি বছরের ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার সারা দেশে কার্যকর হয়েছে।

সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন জিএসটি হার ঘোষণা করেছেন। যা ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়। এই নয়া ব্যবস্থা কার্যকর প্রক্রিয়া খতিয়ে দেখতে আজ ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় বাজার মহারাজগঞ্জ বাজারে এসেছি এবং প্রধানমন্ত্রী যে কাজটা করলেন সেবিষয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে তাদের প্রতিক্রিয়া সম্পর্কে অবগত হই। দেখা গেল পণ্যসামগ্রীর দাম কমে যাওয়ায় একটা খুশির মহল বিরাজ করছে। এজন্য মানুষ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী আরো বলেন, আগে অনেক ধরনের ট্যাক্স ছিল। কারখানা থেকে বেরোলে ট্যাক্স, রোড ট্যাক্স, ভ্যাট, এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে ট্যাক্স দিতে হতো। আর সব ট্যাক্স মিলিয়ে জিএসটি শুরু করা হলে অনেক হইচই হয়। পাঁচটা স্ল্যাব থেকে এখন দুটো স্ল্যাবে নিয়ে আসা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন কর ব্যবস্থার সংস্কার শুরু করেন তখন বিরোধীরা দেশের সর্বনাশ হবে, দেশের অর্থনৈতিক অবস্থা বাজে হবে এসব নানা ধরনের কথা বলেছেন। কিন্তু শেষপর্যন্ত আমরা দেখলাম ভারতবর্ষের অর্থনীতি ১১তম স্থান থেকে এখন চতুর্থ স্থানে চলে এসেছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী ২০৪৭ এ বিকশিত ভারত গড়ে তোলার কথা বলছেন। তিনি টার্গেট দিয়েছেন ৩০ প্লাস ট্রিলিয়ন মার্কিন ডলার। যা দেখা যাচ্ছে সেটাও পার হয়ে যেতে পারে। আবার এমনও হতে পারে যে ২০৫০ বা তারপরে সারা পৃথিবীর মধ্যে অর্থনীতির দিক দিয়ে ভারত সর্বশ্রেষ্ঠ হতে পারে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top