News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধ্বংসী আগুনে পুড়ে ছাই চারটি দোকান, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস বিধায়কের
Image

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই চারটি দোকান, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস বিধায়কের

আগরতলা, ২৪ সেপ্টেম্বর : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই চারটি দোকান। গতকাল রাতে ধনপু্র বিধানসভার কাঁঠালিয়া আর ডি ব্লক অন্তর্গত নিদয়া বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাজারের পরপর চারটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। ওই অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এদিকে, ঘটনার খবর পেয়ে সকালে ছুটে গিয়েছেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে ধনপু্র বিধানসভার কাঁঠালিয়া আর ডি ব্লক অন্তর্গত নিদয়া বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাজারের কাজল কর, বিশ্বজিৎ দেবনাথ, বাবুল কর এবং পার্থসারথি পালের দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই বাজারের একটি দোকানে ধোঁয়া দেখতে পেয়েছেন এলাকাবাসী। সাথে সাথে দোকানের মালিকদের খবর দেওয়া হয়েছিল। খবর পেয়ে ছুটে গিয়েছিল পুলিশ এবং দমকলবাহিনীকে। দমকল সহ উপস্থিত জনতার সহায়তায় দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে বাজারের একাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত দোকান মালিক সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সমস্ত ক্ষতি পূরণের আশ্বাস দেন।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top