News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্গোৎসবের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য উপহার, ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা, উপকৃত হবেন কর্মচারী ও পেনশনভোগীরা
Image

দুর্গোৎসবের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য উপহার, ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা, উপকৃত হবেন কর্মচারী ও পেনশনভোগীরা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: সরকারী কর্মচারী এবং পেনশনারদের জন্য একটা বড় স্বস্তি দিয়ে আজ মহার্ঘ্য ভাতা (ডিএ) এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর) এ ৩% বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

ত্রিপুরা বিধানসভা অধিবেশনের শেষদিনে আজ সভায় মুখ্যমন্ত্রী বলেন, এবারের দুর্গাপুজোয় ৩% ডিএ এবং ডিআর সরকারী কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি উপহার, যা ১ অক্টোবর, ২০২৫ থেকে কার্যকর করা হবে। ডাঃ সাহা আরো বলেন, এই লক্ষ্য পূরণে রাজ্য সরকার মোট ১২৫ কোটি টাকা অতিরিক্ত অর্থ ব্যয় করবে। আর এই সিদ্ধান্ত রাজ্য জুড়ে হাজার হাজার সরকারী কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের উপকার সাধন করবে বলে আশা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকার কর্মচারী-বান্ধব। আমাদের লক্ষ্য শুধু কর্মচারীই নয়, সবাইকে সহায়তা করা। এরআগে, আমি দায়িত্ব গ্রহণের পরে ২৯% বৃদ্ধি করা হয়েছিল এবং আজ আমরা অতিরিক্ত ৩% ঘোষণা করেছি। আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও, আমরা এই বৃদ্ধি ঘোষণা করেছি। এমনকি ১% বৃদ্ধি করতে প্রায় ১০০ কোটি টাকা প্রয়োজন। এই পদক্ষেপ প্রতিটি কর্মচারীর জন্য সহায়ক হবে এবং এটি দুর্গা পূজা উপহার হিসেবে বিবেচিত হবে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top