সোনামুড়া মহকুমা জেল থেকে আদালতে যাওয়ার পথে রক্তাক্ত এক বাংলাদেশী নাগরিক

সোনামুড়া, ২৩ সেপ্টেম্বর : মঙ্গলবার সোনামুড়া মহকুমা জেল থেকে এক বাংলাদেশী নাগরিককে আদালতে নিয়ে যাওয়ার সময় গাড়িতে টিনের টুকরো ভেঙ্গে গলায় আঘাত করে রক্তাক্ত হয় বাংলাদেশি নাগরিক কামরুল মিয়া। দুই বছর আগে মেলাঘর তেলকাজলা এলাকা থেকে আটক হওয়া বাংলাদেশি নাগরিক কামরুল মিয়া (৩৮)-এর সোনামুড়া আদালতে আজ শুনানি ছিল। শুনানিতে হাজির করার জন্য পুলিশ তাকে সোনামুড়া মহকুমা জেল থেকে গাড়িতে করে আদালতে নিয়ে আসছিল। পথে হঠাৎই কামরুল মিয়া পুলিশের গাড়ি থেকে একটি টিনের টুকরো ভেঙে গলায় আঘাত করে।

এরপর যখন তাকে গাড়ি থেকে নামানো হচ্ছিল, পুলিশ কর্মীরা দেখতে পান তার গলা দিয়ে রক্ত বের হচ্ছে। ঘটনার পরই দ্রুত খবর দেওয়া হয় সোনামুড়া ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সোনামুড়া কোর্টের ওসি জানান তার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার পুরোবাড়ি থানার সদর দক্ষিণে। বর্তমানে তার অবস্থা শিথিল রয়েছে ।গোটা ঘটনাকে কেন্দ্র করে কোর্ট চত্বরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।