News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনপুরে বন দপ্তরের উদ্যোগে বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন
Image

কাঞ্চনপুরে বন দপ্তরের উদ্যোগে বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন

কাঞ্চনপুর, ২৩ সেপ্টেম্বর: বন্যপ্রাণী সপ্তাহ উদযাপনকে সামনে রেখে পরিবেশ সচেতনতা ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে একাধিক কর্মসূচির আয়োজন করেছে কাঞ্চনপুর মহকুমা বন দপ্তর। বনাঞ্চল রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচি গৃহীত হয়েছে।

এরই অংশ হিসেবে শান্তি ম্যানশন ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য এক বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়। শিশু-কিশোরদের মধ্যে প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা গড়ে তুলতে এই কর্মসূচির বিশেষ তাৎপর্য রয়েছে।

এছাড়া সকালে কাঞ্চনপুরের সেন্ট ফ্রান্সিস এসিস ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রভাতফেরি-র মধ্য দিয়েও বন্যপ্রাণী সপ্তাহের সূচনা করা হয়। শিক্ষার্থীরা হাতে ব্যানার ও পোস্টার নিয়ে বন ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমা বন আধিকারিক সুমন মিত্র, কাঞ্চনপুর ফরেস্ট রেঞ্জ অফিসার কুনালজিৎ দেববর্মা সহ বন দপ্তরের কর্মীরা। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। স্থানীয় বন দপ্তরের উদ্যোগে এ ধরনের কর্মসূচি আগামী দিনগুলোতেও চলবে বলে জানানো হয়েছে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top