News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চন্দ্রপুরে ডিভাইডার দেওয়ায় যানজট, ভোগান্তিতে স্থানীয়রা
Image

চন্দ্রপুরে ডিভাইডার দেওয়ায় যানজট, ভোগান্তিতে স্থানীয়রা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: আগরতলা মোটরস্ট্যান্ড থেকে পুরাতন আগরতলার চৌদ্দ দেবতা মন্দির ভায়া বলদাখাল যাওয়ার পথে চন্দ্রপুর এলাকায় রাস্তার মাঝখানে ডিভাইডার বসানোয় ব্যাপক সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। ডিভাইডারের কারণে আগরতলা থেকে চন্দ্রপুর হয়ে বলদাখাল ভায়া বাইপাস সড়কে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।

ফলে প্রতিদিনই এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে, বিশেষত অফিস টাইমে ভোগান্তি আরও তীব্র আকার ধারণ করছে। স্থানীয়দের অভিযোগ, এই সিদ্ধান্তে সাধারণ যাত্রী থেকে ব্যবসায়ী—সবাই বিপাকে পড়েছেন।

সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হলো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের সময়। স্থানীয়রা জানান, চন্দ্রপুর বাজার বা বলদাখাল এলাকায় যদি কখনো অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তাহলে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িও এই পথে প্রবেশ করতে পারবে না। এতে বড় ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে চন্দ্রপুর থেকে ডিভাইডার সরিয়ে নেওয়া হোক এবং পূর্বের মতো যান চলাচলের ব্যবস্থা ফিরিয়ে আনা হোক। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

—

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top