News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ হেমন্ত ভার্মার
Image

ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ হেমন্ত ভার্মার

আগরতলা, ২২ সেপ্টেম্বর : ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন হেমন্ত ভার্মা। আজ বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান।

উল্লেখ্য, শ্রীভার্মা এর পূর্বে ছত্তিশগড় রাজ্যের ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন। তিনি সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি, দিল্লি বিদ্যুৎ বোর্ড এবং বিসিএস রাজধানি পাওয়ার লিমিটেডের উচ্চপদস্থ নেতৃত্বেও দায়িত্ব পালন করেছেন।

তার সুপরিচিত কর্মজীবনের সময় তিনি এটিএন্ডসি ক্ষতি হ্রাস, নবায়নযোগ্য শক্তি সংযোজন, চাহিদা-ভিত্তিক ব্যবস্থাপনা এবং গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল সেবায় অগ্রণী উদ্যোগগুলোর নেতৃত্ব দিয়েছেন।

মন্ত্রী হেমন্ত ভার্মাকে নতুন ভূমিকায় স্বাগত জানিয়ে বলেন ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে হেমন্ত বর্মাকে আন্তরিক স্বাগত। উনার বিস্তৃত অভিজ্ঞতা বিদ্যুৎ খাতে আমাদের জন্য উল্লেখযোগ্য সংস্কার এবং গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিয়ে আসবে, আমি এতে নিশ্চিত।

ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন হল বিদ্যুতের ট্যারিফ নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ। এটি গ্রাহকের অভিযোগ বিবেচনা করে নিয়ম-নীতি প্রণয়ন করে, যাতে গ্রাহকদের সুবিধা নিশ্চিত করা যায়, এবং সময়ে সময়ে ডিসকম কর্তৃক প্রদত্ত নীতি ও নির্দেশিকার সঙ্গে সমন্বয় রক্ষা করে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top