News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাঙ্গাউটি বাজারে অগ্নিকাণ্ড: ব্যবসায়ীর দোকান ভস্মীভূত, বিদ্যুৎ কর্মী আহত
Image

রাঙ্গাউটি বাজারে অগ্নিকাণ্ড: ব্যবসায়ীর দোকান ভস্মীভূত, বিদ্যুৎ কর্মী আহত

কৈলাশহর, ২১ সেপ্টেম্বর : শনিবার রাতের অন্ধকারে রাঙ্গাউটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী সাইদুল ইসলামের মোদির দোকান মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে যায়। জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাত প্রায় ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সাইদুল ইসলাম। কিন্তু রাত সাড়ে ১১টার দিকে খবর আসে, তার দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে।

ঘটনাস্থলে পৌঁছালে সাইদুল ইসলাম দেখেন দোকানের ভেতরের সমস্ত মালামাল আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের একটি বড় ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনা চেষ্টা করে।

এদিকে, এই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “উনকোটি জেলার গৌরনগর সাব-স্টেশনে ঘটে যাওয়া আকস্মিক দুর্ঘটনার খবরে আমি ব্যথিত। ডিউটিরত দুই বিদ্যুৎ কর্মী আহত হয়েছেন—এই কষ্ট আমাদের সবার কষ্ট। খবর পেয়েই আমি চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেছি। একজনকে স্থানীয় হাসপাতাল থেকে শিলচরে পাঠানো হয়েছে, আরেকজনকে আগরতলার জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। সরকার জরুরি সহায়তাও প্রদান করেছে। আহতদের দ্রুত আরোগ্য কামনায় আমি সর্বদা তাঁদের পাশে আছি।”

মন্ত্রী আরও জানান, “ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ পুনঃস্থাপনার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। এই সময়ে আমরা সবাই মিলে আহত সহকর্মীদের দ্রুত আরোগ্যের প্রার্থনা করি।”

স্থানীয়রা জানান, এই অগ্নিকাণ্ডে শুধু দোকানে থাকা জিনিসপত্র নয়, বরং ব্যবসায়ীর দীর্ঘদিনের সঞ্চয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top