News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সৌরভিত্তিক পানীয় জল প্রকল্পে ১২টি গ্রাম উপকৃত, লক্ষ্য আরো ৫০ টি গ্রামের : বিদ্যুৎ মন্ত্রী
Image

সৌরভিত্তিক পানীয় জল প্রকল্পে ১২টি গ্রাম উপকৃত, লক্ষ্য আরো ৫০ টি গ্রামের : বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ ত্রিপুরা পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা (TREDA) রাজ্যের গ্রামীণ এলাকায় সৌরশক্তি ব্যবহার করে পানীয় জল সরবরাহের এক অভিনব প্রকল্প হাতে নিয়েছে। এর মাধ্যমে মোট ৫০টি গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ১৩তম ত্রিপুরা বিধানসভার প্রথম দিনে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।

মন্ত্রী জানান, প্রকল্পটির জন্য ৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে এবং ইতিমধ্যেই ১২টি গ্রামে কাজ সম্পূর্ণ হয়েছে। তিনি বলেন ছামনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বীরেন্দ্র পাড়া, গোবিন্দবাড়িতে প্রায় ৮৪টি পরিবার প্রাকৃতিক ঝরনা কিংবা বোরিং-এর মাধ্যমে উপকৃত হয়েছে। বিরঞ্জয় পাড়া ও হাজিরায় পাড়ায় ৬০ পরিবার, সানিরাই পাড়ায় ১৭ পরিবার, রাজনগর পাড়ায় ১৫ পরিবার এবং দুর্গা চৌমুহনী, কল্যাণপুর কলোনি ও আরও প্রায় ১২টি স্থানে এই প্রকল্প সফল হয়েছে। সর্বত্র সফল হবে বলছি না, তবে যেখানে প্রাকৃতিক ঝরনা বা বোরিং-এর সুযোগ রয়েছে, সেখানে এই জল পরিশোধিত হয়ে মানুষের কাজে লাগছে। যেখানে পাইপলাইন বসানো সম্ভব নয়, সেখানেই আমরা এই নতুন পদ্ধতি ব্যবহার করছি।

মন্ত্রী আরও জানান, একসময় গ্রামীণ এলাকায় মাত্র ২.৫৬ শতাংশ অর্থাৎ প্রায় ১৯,২৫১ পরিবার পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পেত। বর্তমানে ৬ লক্ষেরও বেশি পরিবার এই সুবিধার আওতায় এসেছে। মন্ত্রী বলেন, ৬ লক্ষ পরিবারকে আচ্ছাদিত করা কোনো ঠাট্টার কথা নয়। যেখানেই যাই, সভায় বহু মানুষ হাত তুলে বলেন যে তারা পাইপলাইনের মাধ্যমে জল পেয়েছেন। আগের সরকার সমস্যা তৈরি করতো কিন্তু আমরা সমস্যার সমাধান করি।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top