News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাঁজা পাচার বাণিজ্যে জড়িত থাকার অপরাধে দুই গাঁজা কারবারিকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত
Image

গাঁজা পাচার বাণিজ্যে জড়িত থাকার অপরাধে দুই গাঁজা কারবারিকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গাঁজা পাচার বাণিজ্যে জড়িত থাকার অপরাধে দুই গাঁজা কারবারিকে গাঁজা পাচার মামলায় দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল সোনামুড়া স্পেশাল এনডিপিএস আদালত।

উল্লেখ্য, গত ১৬মে ২০২২ ইং তারিখে গোপন খবরের ভিত্তিতে থানা এলাকার এনসিনগর গ্রামের শাহজাহান মৈশান ও দেলোয়ার হোসেন নামের দুই গাঁজা কারবারিকে বাইক এবং গাঁজা সমেত আটক করে সোনামুড়া থানার পুলিশ। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেয় পুলি। মামলার তদন্তকারী অফিসার ছিলেন অনামিকা দত্ত। পরবর্তী সময়ে ১১ জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণের পর সোনামুড়া স্পেশাল এনডিপিএস আদালতের বিচারক শংকরী দাস অভিযুক্ত শাহাজান মৈশন এবং দেলোয়ার হোসেনকে দোষী সাব্যস্ত করেন এবং তাদের বিরুদ্ধে দশ বছর সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের জেল সাজা ঘোষণা করেন। উক্ত মামলার সরকার পক্ষের উকিল ছিলেন নারায়ন দেবনাথ।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top