News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লক্ষ্মীলুঙ্গা চা বাগানে রক্তক্ষয়ী সংঘর্ষ, দেড় বছরের শিশু আহত
Image

লক্ষ্মীলুঙ্গা চা বাগানে রক্তক্ষয়ী সংঘর্ষ, দেড় বছরের শিশু আহত

আগরতলা, ১৯ সেপ্টেম্বর : মূর্তি বিসর্জন থেকে রাতে ফেরার পথে রক্তক্ষয়ী সংঘর্ষে দেড় বছরের এক শিশুর মাথা ফেটে যায়। ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানার অন্তর্গত লক্ষ্মীলুঙ্গা চা বাগান এলাকায়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বামুটিয়া থানার কালী বাজার এলাকায় এক অনুষ্ঠান থেকে দমদমিয়া এলাকার এক পরিবার লেম্বুছড়া ফাঁড়ির অন্তর্গত নিজ বাড়িতে ফিরছিল। ফেরার পথে লক্ষ্মীলুঙ্গা চা বাগান এলাকায় তাদের উপর আচমকা হামলা চালায় একদল দুষ্কৃতি। পরিবারটির গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। সেই সময় টর্চের আঘাতে দেড় বছরের এক শিশুর মাথা ফেটে যায়। এছাড়াও হামলাকারীরা স্থানীয় বাড়িঘরে ভাঙচুর চালায় এবং একাধিক গ্রামবাসীকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার খবর পেয়ে বামুটিয়া ফাঁড়ি, লেম্বুছড়া ফাঁড়ি, এয়ারপোর্ট থানার পুলিশ ও টি.এস.আর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে। উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা নেন এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল। ঘটনাস্থল থেকে একটি টমটম ও এক যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গভীর রাত পর্যন্ত এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করলেও পুলিশের দ্রুত তৎপরতায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। আহত শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তারা পুরো ঘটনার তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে থানার দ্বারস্থ হবেন।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top