News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় অবৈধ শব্দবাজি উদ্ধার, প্রশাসনের অভিযানে চাঞ্চল্য
Image

তেলিয়ামুড়ায় অবৈধ শব্দবাজি উদ্ধার, প্রশাসনের অভিযানে চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১৯ সেপ্টেম্বর : দুর্গাপূজা আসন্ন, আর তার আগেই অবৈধ শব্দবাজি মজুদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন। শুক্রবার বিশেষ অভিযানে প্রায় দেড় লক্ষাধিক টাকার শব্দবাজি উদ্ধার করে প্রশাসন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

অতিরিক্ত মহকুমা শাসক রূপানজন দাসের নেতৃত্বে প্রশাসনিক দলের সদস্যরা তেলিয়ামুড়া বাজারের ব্যবসায়ী প্রবীর সাহার শান্তিনগরস্থ বাড়িতে হানা দেন। সেখানেই গোপনে মজুদ করে রাখা বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার হয়।

এই বিশেষ অভিযানে অতিরিক্ত মহকুমা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন, ডি.সি.এম হরিপদ সরকার, ডি.সি.এম অঞ্জন কুমার দাস, ডেপুটি সিইও প্রদীপ কুমার সরকার, ফুড ইন্সপেক্টর তনুশ্রী নন্দী, তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে।

অতিরিক্ত মহকুমা শাসক রূপানজন দাস জানিয়েছেন, “প্রবীর সাহার বাড়ি থেকে উদ্ধারকৃত শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে এবং আইন অনুযায়ী তাঁকে নোটিশ প্রদান করা হয়েছে। একটি বাড়ির ভেতরে এত পরিমাণ শব্দবাজি মজুত রাখা দণ্ডনীয় অপরাধ। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, শুধুমাত্র শহর নয়, আগামী দিনগুলোতে মহকুমার বিভিন্ন বাজার এলাকায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হবে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top