News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোলাঘাটিতে বিজেপির দুই গোষ্ঠীর রেষারেষি, সংঘর্ষে আহত মহিলা সহ একাধিক
Image

গোলাঘাটিতে বিজেপির দুই গোষ্ঠীর রেষারেষি, সংঘর্ষে আহত মহিলা সহ একাধিক

বিশালগড়, ১৯ সেপ্টেম্বর : বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। বৃহস্পতিবার গভীর রাতে গোলাঘাটি কসবা এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায়। দলীয় কার্যালয়ের ভেতরেই দুই পক্ষ একে অপরের উপর বেধড়ক হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় মহিলা সহ একাধিক ব্যক্তি আহত হন। আক্রান্তরা ইতিমধ্যেই বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ, ভিকি সাহা, উৎপল সাহা, সুজয় সাহা সহ একাধিক বিজেপি কর্মী অপর গোষ্ঠীর মৃণাল সরকার ও তার বাবা, মা, কাকা, কাকিমার উপর চেয়ার-টেবিল নিয়ে হামলা চালান। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় দলীয় কার্যালয়।

অপরদিকে মৃণাল সরকার পক্ষের দাবি, তাদের উপর যে হামলা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। তারা আরও অভিযোগ করেন, মৃণাল সরকার ও তার পরিবার নেশাজাতীয় সামগ্রী বিক্রি করেন — এই অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দাদের উস্কানি দিয়ে তাদের বাড়িতে আক্রমণ চালানো হয়েছে।

ঘটনার পর বিশালগড় থানায় উভয় গোষ্ঠীর পক্ষ থেকে মামলা ও পাল্টা মামলা দায়ের হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গোটা এলাকায় বর্তমানে চাপে চাপে উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top