News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমিশন বাণিজ্যে মত্ত মন্ত্রী-বিধায়করা, কর্মসংস্থান বঞ্চিত যুবসমাজ বিস্ফোরক অভিযোগ সুধন দাসের
Image

কমিশন বাণিজ্যে মত্ত মন্ত্রী-বিধায়করা, কর্মসংস্থান বঞ্চিত যুবসমাজ বিস্ফোরক অভিযোগ সুধন দাসের

বিশালগড়, ১৯ সেপ্টেম্বর : রাজ্যে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান মুখ থুবড়ে পড়েছে, অথচ মন্ত্রী, বিধায়ক ও মন্ডল স্তরে চলছে কমিশন বাণিজ্য — এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বাম নেতা তথা ত্রিপুরা তফশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস।

শুক্রবার দুপুরে সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির দ্বিতল ভবনে এক সম্মেলনে যোগদানের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বর্তমান বিজেপি-আইপিএফটি মথা জুটের সরকার সমস্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তারা দাবি করেছিল বছরে ৫০,০০০ বেকারকে চাকরি দেবে। কিন্তু আজ কোথায় সেই চাকরি? উল্টে সংবিধান পরিবর্তনের চক্রান্ত চলছে।”

সুধন দাসের অভিযোগ, রাজ্যে রেগার কাজ প্রায় নেই। যেখানে সামান্য কাজ হচ্ছে, সেখানেও সময়মতো টাকা পাচ্ছেন না শ্রমিকরা। এর ফলে গ্রামীণ অর্থনীতি ধীরে ধীরে ভেঙে পড়ছে বলে তিনি দাবি করেন।

শুধু তাই নয়, বাম নেতার কথায়, প্রশাসনের সর্বস্তরে চলছে ব্যাপক লুটপাট। সাধারণ মানুষের সুযোগ-সুবিধা বন্ধ রেখে মন্ত্রী-বিধায়করা নিজেদের স্বার্থে কমিশন বাণিজ্যে ব্যস্ত বলে কটাক্ষ করেন তিনি। সুধন দাসের এই বিস্ফোরক মন্তব্যকে ঘিরে বিশালগড়ে রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top