News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রকাশ্য রাস্তায় দুই সন্তানের জননীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

প্রকাশ্য রাস্তায় দুই সন্তানের জননীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর : নারকীয় ঘটনার শিকার দুই সন্তানের জননী। রাতে স্বামী-স্ত্রীকে মারপিট করে কয়েকজন। সকালে মির্জা বাজার থেকে উদ্ধার হয় স্ত্রীর অগ্নিদগ্ধ মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রকাশ্য রাস্তায় এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে। অগ্নিদগ্ধ মৃত মহিলার নাম অঞ্জলি সরকার। ঘটনা এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মৃতার স্বামী জানিয়েছেন, গতকাল রাতে কয়েকজন দুষ্কৃতি অঞ্জলি সরকার ও তার স্বামীর উপর তাদের দোকানে গিয়ে চড়াও হয়। তাদের বেধড়ক মারধর করেছেন। এমনকি তার স্ত্রীর গোপন ছবি প্রকাশ্যে এনে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। গতকাল রাতে এই বিষয়কে কেন্দ্র করে ৪ – ৫ জন স্বামী স্ত্রীর উপর আক্রমণ চালায়। ঘটনায় পুলিশে খবর দেওয়া হলেও পুলিশ আসেনি বলে অভিযোগ মৃতার স্বামীর। পরে তারাই থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন। বাড়িতে ফেরার পথে রাস্তায়ও তাদেরকে আক্রমনের চেষ্টা করে। কিন্তু আজ সকালে হঠাৎ খবর আসে বাজারে অগ্নিদগ্ধ অবস্থায় মহিলার মৃতদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতার স্বামীর দাবি লিটন দাস ও মান্না মজুমদারের বিরুদ্ধে এই গোটা ঘটনাটি সংঘটিত হয়েছে। মান্না মজুমদার বিধায়ক জিতেন মজুমদারের ভাতিজা বলে জানা গেছে। ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। প্রকাশ্য রাস্তায় এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top