News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপাক্ষিক চুক্তির অগ্রগতি ও অনুপ্রবেশ ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে বিধানসভায় প্রশ্ন তুলবে তিপ্রা মথা: মন্ত্রী অনিমেষ দেববর্মা
Image

ত্রিপাক্ষিক চুক্তির অগ্রগতি ও অনুপ্রবেশ ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে বিধানসভায় প্রশ্ন তুলবে তিপ্রা মথা: মন্ত্রী অনিমেষ দেববর্মা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: বিধানসভা অধিবেশনে দুটি বিষয় নিয়ে সরব হবে সরকারের শরিক দল তিপ্রা মথা। আজ বিধানসভা অধিবেশনের প্রাক মুহুর্তে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মন্ত্রী অনিমেষ দেববর্মা।

তিনি বলেন, এদিনের বিধানসভা অধিবেশনে ‘শর্ট নোটিশ ডিসকাশন’ – এর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নিকট ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন সর্ম্পকে জানতে চাওয়া হবে। এছাড়াও অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে সে বিষয়েও জানতে চাওয়া হবে। তাঁর কথায়, সরকারে থেকেও সরকারের অনেক বিষয় অজানা রয়েছে। তাই জনগণের প্রশ্নের উত্তর চাইতেই এদিন এই দুটি বিষয়ে সরব হবে তিপ্রা মথা।

তিনি বলেন, বিধানসভা কোনো মল্য যুদ্ধ নয়। এটি জনগণের স্বার্থ সম্বলিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার স্থল। তাই জনগণের বিভিন্ন প্রশ্ন নিয়ে এদিন আলোচনা হবে। মন্ত্রী আরো বলেন, অনেকেই বলতে পারেন সরকারে থেকে সরকারের বিরুদ্ধে কথা বলছে তিপ্রা মথা। কিন্তু এমনটা নয়। সরকারের মধ্যে একটা ক্ষুদ্র অংশ তিপ্রা মথা। তাই অনেককিছুই তাদের জানা নেই। তাই জনগণের প্রতিনিধি হিসেবে বিধানসভায় প্রশ্ন তুলবেন তারা।

মূলত পিছিয়ে পড়া জনগণ তিপ্রাসা, যাদের নিয়ে কেউ কথা বলছে না তাদের স্বার্থেই তথ্য জানার অধিকার থেকে এই বিষয়গুলি জানতে চাইবে তিপ্রা মথা দল।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top