News Flash

Image

দেশি মদের কারখানায় হানা বিশালগড় পুলিশের

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : দেশি চুলাই মদের রমরমা কারখানায় বিশালগড় থানার পুলিশের হানা দিয়েছে। পুলিশ এই দুই বাড়ি থেকে মোট ১৭০ লিটার দেশি চোলাই মদ সহ মদ তৈরীর বিভিন্ন সরঞ্জাম ভেঙ্গে গুড়িয়ে দেয়।

ঘটনার জানা গিয়েছে, বিশালগড় থানার অন্তর্গত পূর্ব চাম্পামুরা এলাকার গৌরাঙ্গ শীল এবং চন্দনা দেববর্মার বাড়িতে দীর্ঘদিন ধরে দেশি চুলাই মদ তৈরি করে এবং তা এলাকার যুবকদের হাতে তুলে দিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে। অবশেষে বুধবার দুপুরে বিশালগড় থানার ওসি বিজয় দাসের কাছে এই মদের কারখানার গোপন খবর যায়। পরে বিশালগড় থানার ওসি বিজয় দাসের নির্দেশে থানার সাব ইন্সপেক্টর রামমোহন দেববর্মা এবং এসিস্টেন্ট সাব ইন্সপেক্টর অরুণ দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী ওই এলাকার গৌরাঙ্গ শীল এবং চন্দনা দেববর্মার বাড়িতে হানা দেয়। পুলিশ এই দুই বাড়ি থেকে মোট ১৭০ লিটার দেশি চোলাই মদ সহ মদ তৈরিতে ব্যবহৃত পচা ভাত সহ মদ তৈরীর বিভিন্ন সরঞ্জাম ভেঙ্গে গুড়িয়ে দেয়।

এদিন দেখা গেছে চন্দনা দেববর্মা পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়ে এডিসি এলাকায় মদ তৈরি করছে সেখানে না গিয়ে কেন উনার বাড়িতে পুলিশ অভিযানে আসলো। পুলিশও চন্দনা দেববর্মাকে জবাব দেয় যে তাদের বাড়িতে তৈরি করা মদ খেয়ে এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছে। এদিন এই মতবিরোধী অভিযানে আসা সাব-ইন্সপেক্টর রামমোহন দেববর্মা সাংবাদিকদের জানিয়েছেন চন্দনা দেববর্মা এবং গৌরাঙ্গ শীলের বিরুদ্ধে পুলিশ ত্রিপুরা এক্সাইজ আইনে একটি মামলা গ্রহণ করবে। পুলিশ আরো জানিয়েছেন বিশালগড় থানার পুলিশ প্রায়ই এই ধরনের নেশা বিরোধী অভিযান করে আসছে এবং আগামী দিনেও তাদের এই অভিযান জারি থাকবে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top