News Flash

Image

প্রধানমন্ত্রীর সফর, রাজ্যে এল এসপিজি টিম

আগরতলা, ১৬ সেপ্টেম্বর : আগামী ২২ সেপ্টেম্বর নবরূপে সজ্জিত উদয়পুর মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের উদ্বোধন করতে ত্রিপুরা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যেই আগরতলায় এসে পৌঁছেছে এসপিজি টিম।

প্রসঙ্গত, আগামী ২২ সেপ্টেম্বর নবরূপে সজ্জিত উদয়পুর মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের উদ্বোধন করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন দুপুর তিনটায় রাজ্যে অবতরণ করবেন। তারপর সোজা প্রসাদ প্রকল্পে গড়ে উঠা উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্ভোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। সেখানে উদ্বোধন পর্বের পর মায়ের মন্দিরে পুজো দিয়ে রাজ্য ত্যাগ করবেন।সেই সফরের নিরাপত্তা খতিয়ে দেখতেই আজ আগরতলায় পৌঁছেছে এসপিজি টিম।

ওই টিমের সাথে প্রধানমন্ত্রীর গাড়ি ও তাঁর কনভয়ের বাকি যানবাহন রাজ্যে এসেছে। ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমান গজরাজে চেপে এসপিজি টিম রাজ্যে এসেছে। তাঁদের আগরতলায় রেখে ওই বিমান ফিরে গেছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top