News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ‘হ্যাপিয়েস্ট আওয়ার’ বার লাইসেন্স বাতিল করল পশ্চিম জেলা প্রশাসন
Image

‘হ্যাপিয়েস্ট আওয়ার’ বার লাইসেন্স বাতিল করল পশ্চিম জেলা প্রশাসন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর : ‘হ্যাপিয়েস্ট আওয়ার’ বার লাইসেন্স বাতিল করল পশ্চিম জেলা প্রশাসন। শীঘ্রই মজুত সব মদ, মূল লাইসেন্স ও সিসিটিভি ফুটেজ এক্সাইজ সুপারের কাছে জমা দেওয়া নির্দেশ দিয়েছে। আজ পশ্চিম ত্রিপুরা জেলার আবগারি কালেক্টর ডা. বিশাল কুমার এক আদেশে জানান, লাইসেন্সধারী গৌতম দেবনাথ একাধিকবাট আবগারি আইনের শর্ত ভেঙেছেন।

আজ সাংবাদিকের মুখোমুখি আবগারি কালেক্টর ডা. বিশাল কুমার বলেন, গত ৬ সেপ্টেম্বর রাত ১১টার পরেও ওই বারে মদ পরিবেশন ও পান চলছিল, যা লাইসেন্সের শর্তবিরোধী। এমনকি অনুমতি ছাড়াই গভীর রাত পর্যন্ত ডিজে ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যা নাইট ক্লাব সংস্কৃতির আকার ধারণ করেছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায়ও এ তথ্য প্রমাণিত হয়েছে।এছাড়া লাইসেন্সধারী বারের কর্মরত কর্মীদের তালিকা জমা দেননি, শো-কজ নোটিশেরও উত্তর দেননি। ফলে এটি প্রমাণিত হয়েছে যে, তিনি ইচ্ছাকৃতভাবে নিয়ম-কানুন লঙ্ঘন করেছেন।

তাই “ত্রিপুরা আবগারি আইন, ১৯৮৭ এর ধারা ৪০ (১)(গ) অনুযায়ী গৌতম দেবনাথের অনুকূলে জারি করা নং ৯৭ লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিল করা হলো।” সেইসঙ্গে লাইসেন্স নথি, মদের মজুদ, রেকর্ড ও সিসিটিভি ফুটেজের এনভিআর অবিলম্বে জেলা আবগারি দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অধিকন্তু, নির্দেশ অমান্য করলে আবগারি আইন অনুযায়ী মামলা দায়ের সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তিনি।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top