News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে সাম্প্রদায়িকতা দ্বিগুণ শক্তিশালী হচ্ছে, সতর্ক করলেন বিএনপি নেতা গয়েশ্বর
Image

বাংলাদেশে সাম্প্রদায়িকতা দ্বিগুণ শক্তিশালী হচ্ছে, সতর্ক করলেন বিএনপি নেতা গয়েশ্বর

জাকির হোসেন, ঢাকা, ১৫ সেপ্টেম্বর: বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধের জায়গায় এখন সাম্প্রদায়িকতার উগ্র উন্মাদনা তৈরি হচ্ছে, যা থেকে মব তৈরি হয়।’ অনুষ্ঠানের আয়োজন করে হিউম্যান রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (হিউরাফ)।

গয়েশ্বর বলেন, ‘একসঙ্গে থাকলাম, জেল খাটলাম। কিন্তু এখন ব্যক্তিগত স্বার্থে আমরা আর এক সুরে কথা বলতে পারি না। ৩১ দফার ভিত্তিতে প্রায় ৬০টি দল এক হয়েছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে। সেখানে proportional representation (পিআর)-এর প্রসঙ্গই ছিল না। তাহলে আজ যারা পিআরের কথা বলছেন, তখন কেন বলেননি?’

তিনি আরও বলেন, ‘আমরা গণতন্ত্র চাই। কিন্তু অনেকে ভাবে—আমি পেলেই গণতন্ত্র আছে, না পেলে নেই। যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন, তারাই আজ নতুন বৈষম্য সৃষ্টি করছেন।’

বিএনপির এই নেতা অভিযোগ করেন, ‘কেউ কেউ এখন বেহেস্তের টিকিট বিক্রি করছে। বলছে—তাদের সঙ্গে থাকলে স্বর্গে যাবেন, না থাকলে দোজখে। অথচ নিজেরাই জানে না, তারা বেহেস্তে যাবে কি না।’

সতর্ক করে গয়েশ্বর বলেন, ‘গণতন্ত্রের পথে রাষ্ট্রকে না রাখলে সাম্প্রদায়িকতা ফ্যাসিবাদের চেয়েও দ্বিগুণ কঠিন হবে। এই আধুনিক বিশ্বে মুক্ত চিন্তা, প্রতিভার বিকাশ তারা কখনও করতে দেবে না।’

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top