News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ির গোপন চেম্বার থেকে ৩ কোটি টাকার ইয়াবা সহ আটক এক
Image

গাড়ির গোপন চেম্বার থেকে ৩ কোটি টাকার ইয়াবা সহ আটক এক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর : বিলাসবহুল যাত্রীবাহী গাড়ির তেলের ট্যাঙ্ক ব্যবহার করে মাদক সামগ্রী পাচারের সময় কাস্টমসের হাতে আটক করা হয় গাড়িটি। তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এম.ডি মহিবুল্লাহ নামের যুবক। আটক করা হয় টি ০৬২৫ – টিআর -২৩৭৮সি নম্বরের একটি যাত্রীবাহী বুলেরো গাড়ি।

আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে গাড়িটি তেলের ট্যাংকের ভেতরে গোপন চেম্বার বানিয়ে তিন কেজি ইয়াবা মাদক ট্যাবলেট ধর্মনগর থেকে সোনামুড়া সীমান্ত সংলগ্ন এলাকায় পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস তেলিয়ামুড়া সিপিএফ-এর আধিকারিকদের হাতে আটক হয় চাকমাঘাট এলাকায়। সেই সঙ্গে এই পাচার কাজে যুক্ত গাড়িটির চালক বক্সনগরের বাসিন্দা এম.ডি মহিবুল্লাহ’কেও আটক করে কাস্টমস আধিকারিকরা।

আটককৃত ইয়াবার ট্যাবলেট গুলির বাজার মূল্য তিন কোটি দশ লক্ষ টাকা হবে বলে জানায় এই অভিযানের নেতৃত্বে থাকা কাস্টমস আধিকারিক।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top