News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরিষ্কারের নাম করে স্বর্ণের গয়না নিয়ে পালাতে গিয়ে ধরা পড়লো এক প্রতারক
Image

পরিষ্কারের নাম করে স্বর্ণের গয়না নিয়ে পালাতে গিয়ে ধরা পড়লো এক প্রতারক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: পরিষ্কারের নাম করে স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিতে গিয়ে অবশেষে জনতার হাতে ধরা পড়লো এক প্রতারক। ঘটনার কেন্দ্রবিন্দুতে বিশালগড় রাঙাপানিয়া এলাকার বাসিন্দা শুভেন্দু সিংহের বাড়ি। অভিযুক্ত ব্যক্তি নিজেকে গয়না পরিষ্কারের কর্মী হিসেবে পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে এবং সেই সুযোগে স্বর্ণের গয়না নিয়ে পালানোর চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি এলাকার বিভিন্ন বাড়িতে ঘুরে স্বর্ণালঙ্কার পরিষ্কারের নাম করে বিশ্বাস অর্জনের চেষ্টা করছিল। শুভেন্দু সিংহের বাড়িতেও সে একই কৌশলে প্রবেশ করে এবং বেশ কিছু স্বর্ণালঙ্কার সংগ্রহ করে সেগুলো “পরিষ্কারের” জন্য নিয়ে যাওয়ার অজুহাত দেয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় তার গতিবিধি দেখে।

পরে এলাকাবাসীরা মিলে তাকে আটক করে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিকভাবে সে নানা রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও অবশেষে তার মিথ্যা ধরা পড়ে যায়। উত্তেজিত জনতা এরপর অভিযুক্তকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top