News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমতলীতে নির্মাণ সাইটে চুরি, চারজন গ্রেফতার, উদ্ধার ৬২টি রড
Image

আমতলীতে নির্মাণ সাইটে চুরি, চারজন গ্রেফতার, উদ্ধার ৬২টি রড

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আমতলীর বাইপাস সংলগ্ন ওভেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণ সাইট থেকে রড-সহ বিভিন্ন সামগ্রী চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রাতে ওই সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার ভিত্তিতে কোম্পানির সেফটি অফিসার আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তদন্তকারী অফিসার এসআই সৌরভ সাহা চারজনকে আটক করতে সক্ষম হন। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া ১৫০টি রডের মধ্যে মোট ৬২টি ১৬ মিমি রড উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে বাকি রডগুলিও উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ আটক চারজনকে আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, চারিপাড়া পুলিশ পাড়ার আবদুল আমিন, হাপানিয়া কড়ইমুড়া এলাকার দীপঙ্কর সূত্রধর, বট্টপুকুর কালীতলার দেবাশীষ দে এবং কল্যাণ পাড়ার প্রিয়তোষ সরকার। চুরি যাওয়া বাকি সামগ্রী উদ্ধারে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top