News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নাগাল্যান্ডে টানা ভারী বৃষ্টিপাত ও ধস: জাতীয় সড়ক-২৯–এর সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন
Image

নাগাল্যান্ডে টানা ভারী বৃষ্টিপাত ও ধস: জাতীয় সড়ক-২৯–এর সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন

ডিমাপুর, ১৫ সেপ্টেম্বর: নাগাল্যান্ডে টানা ভারী বৃষ্টিপাতের জেরে চাথে, পাগলাপাহাড় ও নিউ চুমুকেদিমা অঞ্চলে একাধিক ভূমিধস দেখা দিয়েছে। এর ফলে জাতীয় সড়ক-২৯–এর উপর দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। চাথে ব্রিজ থেকে নিউ চুমুকেদিমা পর্যন্ত এলাকায় একাধিক স্থানে ধস নামায় ডিমাপুর-চুমুকেদিমা-কোহিমা মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগের ফলে এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।

চাথে নদীর জল বিপদসীমার ওপরে চলে যাওয়ায় চুমুকেদিমা ও সিথেকেমা গ্রামের সংযোগকারী একটি ঝুলন্ত সেতু ভেঙে গেছে। ফলে ওই অঞ্চলের যোগাযোগব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ডিমাপুর শহরের একাধিক নিচু এলাকায় জল ঢুকে পড়ায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনজীবনে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। এছাড়াও কোহিমা, ফেক ও ত্সেমিনিউ জেলায়ও একাধিক ভূমিধসের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি মোকাবিলায় ডিমাপুরের অফিসিয়েটিং পুলিশ কমিশনার-কাম-ডেপুটি পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) এক ভ্রমণ উপদেশ জারি করেছেন। এতে সব যাত্রী ও পরিবহণ কর্মীদের বিকল্প পথ গ্রহণ ও নির্ধারিত সময়সূচি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাস্তা পুনরুদ্ধার করা হচ্ছে, ততদিন জাতীয় সড়ক-২৯–এ যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। পরিস্থিতির উন্নয়নের দিকে নজর রাখছে প্রশাসন।

Releated Posts

মেঘালয়ে বিশেষ ভোটার তালিকা সংশোধন শুরু ৩০ জুন থেকে, ভোটারদের আতঙ্কিত না হওয়ার আবেদন প্রশাসনের

শিলং, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা…

ByByNews Desk Jun 29, 2026

অরুণাচলে বন্যার তাণ্ডব: ১২ জেলায় হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত, মৃতের সংখ্যা বেড়ে ৩

ইটানগর, ২৯ জুন (আইএএনএস বাংলা): টানা বর্ষণের জেরে অরুণাচল প্রদেশে বন্যা ও ভূমিধসের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ…

ByByNews Desk Jun 29, 2026

অসমে বন্যার প্রথম দফায় ২২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, আংশিক ভেঙে পড়ল রেলসেতু

গুয়াহাটি, ২৯ জুন (আইএএনএস): টানা বৃষ্টির জেরে অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (এএসডিএমএ) তথ্য…

ByByNews Desk Jun 29, 2026

অরুণাচলে ৩৬ ঘণ্টায় গুরুত্বপূর্ণ সড়ক সচল করল বিআরও, আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২

ইটানগর, ২৮ জুন (আইএএনএস): প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে অরুণাচল…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top