News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষা দপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে এনএসইউআই-এর বিক্ষোভ, উত্তপ্ত শিক্ষা ভবন চত্বর
Image

শিক্ষা দপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে এনএসইউআই-এর বিক্ষোভ, উত্তপ্ত শিক্ষা ভবন চত্বর

আগরতলা, ১৫ সেপ্টেম্বর:
রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে একরকমের স্কুল ইউনিফর্ম চালু করার সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিক্ষা ভবন চত্বরে। সোমবার শিক্ষা দপ্তর ঘেরাও করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই)।

এদিন এনএসইউআই নেতৃত্ব অভিযোগ করেন, চলতি শিক্ষাবর্ষের প্রায় ছয় মাস অতিক্রান্ত হওয়ার পর রাজ্য শিক্ষা দপ্তর হঠাৎই তুঘলকী সিদ্ধান্ত নিয়ে সব সরকারি বিদ্যালয়ের জন্য এক ধরনের ইউনিফর্ম বাধ্যতামূলক করেছে। তাদের দাবি, এর ফলে রাজধানীর একাধিক ঐতিহ্যবাহী বিদ্যালয়ের নিজস্ব পরিচয় ও স্বকীয়তা নষ্ট হবে।

বিক্ষোভকারীরা আরও অভিযোগ তোলেন, এই নতুন পোশাক সরবরাহের দায়িত্ব গুজরাটের একটি কোম্পানিকে দেওয়া হয়েছে। ফলে একদিকে যেমন স্থানীয় দর্জি ও পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হবেন, অন্যদিকে এই সিদ্ধান্তের পেছনে বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে রয়েছে বলেই দাবি এনএসইউআই-এর।

শিক্ষা দপ্তরের এই পদক্ষেপের প্রতিবাদে স্লোগান তুলে এদিন দপ্তর ঘেরাও করে এনএসইউআই কর্মী-সমর্থকরা। যুব কংগ্রেস নেতৃত্বদের আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে ওঠে শিক্ষা ভবন চত্বর।

—

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top