News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুইদিনের বিধানসভা অধিবেশন, শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর
Image

দুইদিনের বিধানসভা অধিবেশন, শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর

আগরতলা, ১৫ সেপ্টেম্বর : আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ত্রিপুরা বিধানসভায় অধিবেশন শুরু হবে। দুই দিনের ওই অধিবেশন চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। আজ বিজনেস এডভাইজারি কমিটির(বিএসি) বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, তিনি জানান ত্রিপুরা বিধানসভায় বিজনেস অ্যাডভাইজরি কমিটি (বিএসি)-র বৈঠক শেষে মন্ত্রী জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অধিবেশন আহ্বান করেছেন। বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন অসুস্থ থাকায় বিধি অনুযায়ী ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল সভা পরিচালনা করবেন।

আজ বিধানসভায় অধিবেশন নিয়ে বিজনেস এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মুখ্য সচেতন কল্যাণী, বিধায়ক রামপদ জামাতিয়া, উপধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়ক বিরজিৎ সিনহা, অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা। তবে, বিরোধীদলীয় নেতা জিতেন্দ্র চৌধুরী অনুপস্থিত ছিলেন, তার জায়গায় অন্য একজন সিপিআই-এম প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তিনি বলেন বিএসি-র সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে অধিবেশন দু’দিনের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। এই অধিবেশনের প্রথম দিন চারটি বিল উত্থাপন করা হবে। বিলগুলির মধ্যে রয়েছে— ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (সংশোধনী) বিল, ত্রিপুরা জন বিশ্বাস (সংশোধনী) বিল, ফ্যাক্টরিজ বিল এবং ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্টস ( সংশোধনী) বিল। এছাড়া তিনটি প্রাইভেট মেম্বার রেজোলিউশন রয়েছে। এই গুলি নিয়ে ১ম দিন আলোচনা হবে।

তিনি আরও জানান, প্রথম দিনে প্রশ্নোত্তর পর্ব, বিল উত্থাপন এবং প্রাইভেট মেম্বার রেজোলিউশন নিয়ে আলোচনা হবে। এবং ২৩ সেপ্টেম্বর বিল গুলি নিয়ে আলোচনা হবে।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top