News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ‘সরকার উৎখাতের ষড়যন্ত্রে’ বাংলাদেশি-আমেরিকান নাগরিক গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
Image

‘সরকার উৎখাতের ষড়যন্ত্রে’ বাংলাদেশি-আমেরিকান নাগরিক গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

জাকির হোসেন, ঢাকা, ১৪ সেপ্টেম্বর: ঢাকার মিন্টো রোডে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) গ্রেফতার হওয়া ওই ব্যক্তিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, তাঁর কাছে থাকা দুটি আইফোন বিশ্লেষণ করে ‘বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বহু গুরুত্বপূর্ণ তথ্য’ উদ্ধার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন তিনি এক বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট।
তদন্তকারীদের আরও দাবি, তিনি ৬ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন। এর পর থেকে সরকারের উচ্চপর্যায়ের নীতি নির্ধারক, প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী মহলের সঙ্গে একাধিক গোপন বৈঠক করেছেন।
পুলিশের বক্তব্য, এই তথ্যগুলি স্পষ্ট করছে যে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য এক ষড়যন্ত্রমূলক তৎপরতা চলছে, যার সঙ্গে এই মার্কিন নাগরিক যুক্ত।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top