News Flash

Image

প্রয়াত লালন-শিল্পী ফরিদা পারভিন

জাকির হোসেন, ঢাকা, ১৪ সেপ্টেম্বর: লালন গীতি বরাবরই অন্য মাত্রা পেয়েছে তাঁর কণ্ঠে। দীর্ঘ পাঁচ দশক ধরে তাঁর কণ্ঠ ও লালনের গান হয়ে উঠেছিল সমার্থক। প্রয়াত হলেন বাংলাদেশের সেই কণ্ঠশিল্পী ফরিদা পারভিন। শনিবার রাত সোয়া ১০টা নাগাদ ঢাকার মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ফরিদার। বয়স হয়েছিল ৭১ বছর। হাসপাতালের তরফে আশিসকুমার চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন এই লালন-শিল্পী। কিডনির সমস্যা, ডায়াবেটিস-সব নানা সমস্যায় ভুগছিলেন। সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে রাখা হয় আইসিইউতে। বুধবার অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেেম রাখা হয়। নিয়মিত দেওয়া হচ্ছিল ডায়ালিসিসও। তবু শেষরক্ষা হয়নি। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়ায় জন্ম ফরিদার। ১৪ বছর বয়সে, ১৯৬৮ সালে ফরিদার পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। দীর্ঘ ৫৫ বছর ধরে তিনি নজরুলগীতি, আধুনিক-সহ একাধিক গান গেয়েছেন। তবে লালনগীতিই তাঁকে খ্যাতি এনে দেয়। লালনের সেই কণ্ঠই থামল শনিবার।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top