News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ত্রিপুরা (মহাবিদ্যালয় শিক্ষা)-র এক দিবসীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 
Image

অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ত্রিপুরা (মহাবিদ্যালয় শিক্ষা)-র এক দিবসীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ত্রিপুরা (মহাবিদ্যালয় শিক্ষা)-র উদ্যোগে রবিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এক দিবসিয় বার্ষিক সাধারণ সভা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে এই সভার সূচনা করেন মন্ত্রী কিশোর বর্মন। 
এদিনের অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মন বলেন, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ একটি জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনৈতিক সচেতক হিসেবে একজন শিক্ষক বা অধ্যাপকের যে ভূমিকা হওয়া উচিত দেশ সমাজ ও রাষ্ট্র গঠনে সেই দিশাতেই কাজ করছে এই সংগঠন। এদিনের এই সভা থেকে শিক্ষাঙ্গনে রাস্ট্রবাদী বিচার ধারার প্রচার এবং রাষ্ট্রীয় চরিত্র সম্পন্ন শিক্ষা সমাজ গড়ে তোলাই এর মূল লক্ষ্য। 

উল্লেখ্য, ‘অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ’, ত্রিপুরা (মহাবিদ্যালয় শিক্ষা) রাষ্ট্র, শিক্ষা, শিক্ষক ও সমাজকল্যাণের অঙ্গীকারকে পাথেয় করে ১২ আগস্ট ২০১৮ সালে যাত্রা শুরু করে। আজ ২০২৫ সালে এই সংগঠন ত্রিপুরা রাজ্যের মহাবিদ্যালয় স্তরে সর্ববৃহৎ ও শক্তিশালী শিক্ষক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। নিরলস প্রচেষ্টা ও অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ’-এর দিকনির্দেশনাকে ভিত্তি করে সংগঠনটি রাষ্ট্রবাদী ভারতীয় চিন্তাধারায় শিক্ষক সমাজকে অনুপ্রাণিত করার লক্ষ্যে কাজ করে চলেছে। বর্তমানে ত্রিপুরার ৩৯টি ডিগ্রি, টেকনিক্যাল ও প্রফেশনাল কলেজে এর সক্রিয় উপস্থিতি রয়েছে। বিগত এক বছরে সংগঠন বহু কার্যক্রম সাফল্যের সাথে সম্পাদন করেছে। 
শিক্ষার স্বার্থে এবং কলেজ শিক্ষকদের পেশাগত দাবিদাবা নিয়ে সংগঠন সতত সক্রিয় রয়েছে। এই সক্রিয়তার অঙ্গ হিসাবে বিগত বছরে সময়ে সময়ে সংগঠন উচ্চশিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী ও আধিকারিকদের সাথে মিলিত হয়ে সংগঠনের দাবিসনত তুলে দেওয়া হয়েছে। এছাড়াও সংগঠনের বিস্তারে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম গৃহীত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, রাষ্ট্রীয় কার্যকারিণী বৈঠক/ কেন্দ্রীয় কার্যক্রমে যোগদান, যোজনা বৈঠক, শাখা বৈঠক, কার্যকরিণী কমিটির নিয়মিত বৈঠক, প্রকোষ্ঠ বৈঠক ইত্যাদি। 
আগামী দিনে শিক্ষক সমাজের ন্যায্য দাবি প্রতিষ্ঠা, শিক্ষাক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ এবং সঙ্ঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হয়ে উঠবে বলে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃত্বগণ। 

Releated Posts

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top