News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এবারের পূজায় সাউন্ড সিস্টেমে লিমিটার মেশিন লাগানো বাধ্যতামূলক: সদর এসডিপিও 
Image

এবারের পূজায় সাউন্ড সিস্টেমে লিমিটার মেশিন লাগানো বাধ্যতামূলক: সদর এসডিপিও 

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: এবারের পূজায় সাউন্ড সিস্টেমে লিমিটার মেশিন লাগানো বাধ্যতামূলক। প্রত্যেক পূজা উদ্যোক্তাদের সাউন্ড সিস্টেমে লিমিটার মেশিন লাগাতে হবে। সাউন্ড সিস্টেমের অনুমতির জন্য ৭৫ ডেসিবেলের উপরে সাউন্ড বক্স বাজানো যাবে না। তখনই সাউন্ড সিস্টেমের জন্য দপ্তরের অনুমতি দেবে ক্লাবগুলিকে। আজ পূজা উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে একথা বলেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। 
পশ্চিম আগরতলা থানার অন্তর্গত শারদীয়া দূর্গোৎসবের দিনগুলোতে শান্তি-শৃঙ্খলা সুনিশ্চিত করতে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, পূজো উদ্যোক্তাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় আজ আগরতলা যক্ষা নিবারণী হলে। উপস্থিত ছিলেন পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি, এসডিপিও দেবপ্রসাদ রায়, পূজা উদ্যোক্তা সহ অন্যান্যরা।
এদিনের এই বৈঠকে সম্পর্কে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় বলেন, মূলত শারদোৎসবকে শান্তিপূর্নভাবে সম্পন্ন করার জন্য এসব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, সহ বিশেষ নিরাপত্তার দিকে নজর রাখা হচ্ছে। সাধারণ জনগণ যেন নিরাপদ পরিবেশে উৎসবের আনন্দ নিতে পারেন তার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। এছাড়াও সাউন্ড সিস্টেম এর জন্য নির্দিষ্ট মাত্রা স্থির করা হয়েছে। এর বেশি জোরে সাউন্ড সিস্টেম বাজানো যাবে না বলেও জানিয়েছেন তিনি।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top