News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তদন্ত প্রক্রিয়ায় সহায়তা ও ন্যায়বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওডন্টোলজি : মুখ্যমন্ত্রী
Image

তদন্ত প্রক্রিয়ায় সহায়তা ও ন্যায়বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওডন্টোলজি : মুখ্যমন্ত্রী

আগরতলা,১৩ সেপ্টেম্বর: তদন্ত প্রক্রিয়ায় সহায়তা ও ন্যায়বিচার প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওডন্টোলজি। তদন্তের কার্যকারিতা নিশ্চিত করার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের পেশাগত দক্ষতাকে আরও শক্তিশালী করার গুরুত্ব রয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়ন করাও খুবই প্রয়োজন। আজ গুজরাটের গান্ধীনগরে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি’তে (এনএফএসইউ) আয়োজিত ওডন্টোলজি (দন্তবিজ্ঞান) সম্পর্কিত ২য় আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। ত্রিপুরায় ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটিতেও ফরেনসিক ওডন্টোলজিতে একটি ২ বছরের এমএসসি কোর্স চালু করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজকের এই কার্যক্রমে উপস্থিত থাকতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত। আমি আজ এখানে ভারত এবং বিদেশ থেকে আগত বিশিষ্ট প্রতিনিধিদের সম্বোধন করার সুযোগ পেয়েছি। পরিবর্তিত সময়ের সাথে সাথে অপরাধের ধরণও পরিবর্তিত হচ্ছে। তাই তদন্তের কার্যকারিতা নিশ্চিত করার জন্য আমাদের ফরেনসিক বিশেষজ্ঞদের পেশাগত দক্ষতাকে আরও শক্তিশালী করা এবং প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়ন করা খুবই প্রয়োজন।

মুখ্যমন্ত্রী বলেন, ওডোনটোলজি, ফরেনসিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে তদন্তকে সহায়তা এবং ন্যায়বিচার প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়ে আমি গান্ধীনগর এনএফএসইউ’র উপাচার্যকে ত্রিপুরাস্থিত এনএফএসইউ’তে ফরেনসিক ওডন্টোলজিতে একটি ২ বছরের এমএসসি কোর্স চালু করার জন্য অনুরোধ জানিয়েছি, যা উত্তর-পূর্বের সুযোগ ও দক্ষতার প্রসারণে সহায়ক ভূমিকা গ্রহণ করবে।

ত্রিপুরা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা দেশের চতুর্থতম ক্ষুদ্র রাজ্য। এর জনসংখ্যা প্রায় ৪০ লক্ষ। ত্রিপুরায় অনেকগুলি সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র রয়েছে। আমি সবাইকে ত্রিপুরা ঘুরে দেখার আহ্বান জানাই। ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার আসার আগে ত্রিপুরায় মেডিকেল কোর্সের জন্য আসন সংখ্যা সীমিত ছিল। এখন ৩টি মেডিকেল কলেজ হয়েছে। এমবিবিএস আসন সংখ্যা প্রায় ৪০০টি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐকান্তিক সহযোগিতায় ৮/৯ মাসের মধ্যে ত্রিপুরায় একটি সুন্দর সরকারি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। যার আসন সংখ্যা ৬৩। এর পাশাপাশি বিএসসি নার্সিং কলেজ সহ আরো অনেক নার্সিং প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ত্রিপুরায় একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি সহ ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি, স্টেট ইউনিভার্সিটি, ট্রিপল আইটি, ত্রিপুরা ইন্সটিটিউট অফ টেকনোলজি ও অনেক বেসরকারি ইউনিভার্সিটি রয়েছে। এনসিআরবি’র রিপোর্ট অনুযায়ী দেশের ২৮টি রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থার দিক দিয়ে নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। এটা দেশের মধ্যে অন্যতম একটি শান্তিপূর্ণ রাজ্য।

এই আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মান প্রাপক ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. জে এম ব্যাস, গুজরাটের ডিজিপি (সিআইডি ক্রাইম) মনোজ কুমার আগরওয়াল সহ বিশিষ্ট বিজ্ঞানী, বিশিষ্ট ব্যক্তি ও প্রতিনিধিগণ।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top