News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বামফ্রন্ট এবং কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : রাজীব
Image

বামফ্রন্ট এবং কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : রাজীব

ধর্মনগর, ১৩ সেপ্টেম্বর : বামফ্রন্ট এবং কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা মিথ্যা প্রচার চালাচ্ছে যাতে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। শনিবার বিকেলে উত্তর জেলা বিজেপির উদ্যোগে বাম ও কংগ্রেসের লাগাতার অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে ধিক্কার ও প্রতিবাদ সভার একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ধর্মনগরের প্রাণকেন্দ্র নেতাজি মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় এই সভা।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, পাবিয়া চোরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাসসহ অন্যান্য জেলা নেতৃত্ব।

বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিরোধী দলগুলির তীব্র সমালোচনা করে বলেন, “বামফ্রন্ট এবং কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা মিথ্যা প্রচার চালাচ্ছে যাতে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কিন্তু এই ধরনের অপপ্রচার ও কুৎসা রটনা করে বিজেপিকে সরানো যাবে না। বিজেপি সরকার সবকা সাথ, সবকা বিশ্বাস নিয়ে উন্নয়নের পথে রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিরোধীদল যতই নেতিবাচক প্রচার চালাক না কেন, রাজ্যের মানুষ তা বিশ্বাস করবে না।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “বিরোধীরা যখন বলে বিজেপি সরকার কোনো উন্নয়নমূলক কাজ করছে না, তখন আমি পাল্টা জানতে চাই— সিপিএম তাদের দীর্ঘ শাসনকালে কী উন্নয়ন করেছে? নিজেদের আমলে জনগণকে অন্ধকারে রেখে আজ উন্নয়নের বড়াই করছে।”

রাজীব ভট্টাচার্য অভিযোগ করেন, কংগ্রেস এখন বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে এবং বিভ্রান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। তবে বিজেপি কর্মীরা ভয় না পেয়ে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবে।

সভায় অন্যান্য নেতারাও বিরোধীদের রাজনৈতিক অবস্থান ও কার্যকলাপের সমালোচনা করেন। তাঁরা দাবি করেন, বিরোধীরা শুধুমাত্র মিথ্যা প্রচারের ওপর নির্ভর করে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে।

শেষে বক্তারা বিজেপি কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং রাজ্যের উন্নয়নমুখী কর্মকাণ্ডে জনগণের পাশে থাকার আবেদন করেন।

সভা শেষে ৫৫-বাগবাসা বিধানসভা কেন্দ্রের সিপিএম ও কংগ্রেস ছেড়ে মোট ৪৬ পরিবার, প্রায় ১১৫ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। উপস্থিত বিজেপি নেতৃত্ব তাঁদের দলে স্বাগত জানিয়ে দলীয় পতাকা তুলে দেন।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top