News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রশাসনের অনুকুলে রাখতে মুখ্যমন্ত্রীর নিকট দারস্থ হবে আইপিএফটি
Image

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রশাসনের অনুকুলে রাখতে মুখ্যমন্ত্রীর নিকট দারস্থ হবে আইপিএফটি

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে রাজ্যের আইনশৃঙ্খলা যেন বিনষ্ট না হয় সে বিষয়ে শীঘ্রই মুখ্যমন্ত্রীর নিকট দ্বারস্থ হবে আইপিএফটি। আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত পর্যালোচনা বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন সাধারণ সম্পাদক স্বপন দেব্বর্মা।

আইপিএফটি সাধারণ সম্পাদক স্বপন দেব্বর্মা বলেন, আজ আগরতলা প্রেস ক্লাবে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে আইপিএফটি দলের নেতৃত্বরা। মূলত, কিছুদিন আগে আইপিএফটি-র জনসমাবেশ হয়েছিল। সেই জনসভার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা হয়েছে। পাশাপাশি, আজ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে রাজ্যের আইনশৃঙ্খলা যেন বিনষ্ট না হয় সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন তিনি বলেন, বর্তমানে রাজ্যে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি তৈরী হয়েছে। কিছুদিন আগে আমরা বাঙালি ও তিপরা মথার তরফ থেকে করা রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র উত্তেজনা তৈরী হয়েছে। তাতে আগামীদিনে রাজ্যের শান্তি সম্প্রতি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মথার রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রশাসনের অনুকুলে রাখতে মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি দেখাও করবে সরকারের শরিক দল আইপিএফটি, বলে জানান তিনি।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top