News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৬ কোটি জালিয়াতিকাণ্ডে গ্রেফতার ব্যাঙ্ক ক্যাশিয়ার, তিনদিনের পুলিশ রিমান্ড
Image

১৬ কোটি জালিয়াতিকাণ্ডে গ্রেফতার ব্যাঙ্ক ক্যাশিয়ার, তিনদিনের পুলিশ রিমান্ড

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : পুর নিগমের ১৬ কোটি উধাও কাণ্ডে এক মহিলা ব্যাঙ্ক কর্মীকে গ্রেফতার করেছে পশ্চিম আগরতলা মহিলা থানার। আজ তাকে তিনদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।

প্রসঙ্গত, ইউকো ব্যাংকের মাসিক রিপোর্ট বের হওয়ার পর দেখা গিয়েছে চার পর্যায়ে আগরতলা পুর নিগমের ১৬ কোটি টাকা জালিয়াতি হয়েছে। এটা করেছে হায়দ্রাবাদের একটি তথাকথিত সংস্থা। এতে নিগমের কোন কর্মী জড়িত নেই, বলে দাবি করেছিলেন মেয়র দীপক মজুমদার। পরবর্তী সময়ে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছিল। মামলা হাতে নিয়ে তদন্তে বিশেষ তদন্তকারী দল অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ। অবশেষে ওই জালিয়াতিকান্ডে এক মহিলা ব্যাঙ্ক কর্মীকে গ্রেফতার করেছে।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পুর নিগমের ১৬ কোটি টাকার জালিয়াতিকান্ডে এক মহিলা ব্যাঙ্ক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি ইউকো ব্যাঙ্ক আগরতলা শাখার ক্যাশিয়ার। মহিলার নাম রামায়নী শ্রীময়ী, বাড়ি আসামের নোয়াগাঁও। আজ তাকে তিনদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।

Releated Posts

বিকশিত ভারত ২০৪৭-এর স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যৎ প্রজন্মকে নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে: বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে আজ প্রজ্ঞাভবনের এক…

ByByReshmi Debnath Aug 18, 2026

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top