News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে চোরের হাতে আক্রান্ত বাড়ির মালিক, হাসপাতালে চিকিৎসাধীন
Image

রাতের আঁধারে চোরের হাতে আক্রান্ত বাড়ির মালিক, হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : রাতের আঁধারে চোরের হাতে আক্রান্ত হয়েছে বাড়ির মালিক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। ওই ঘটনায় সাব্রুম থানার অন্তর্গত ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের এক নাম্বার ওয়ার্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, রাত আনুমানিক ২ টা ৩০ নাগাদ চোরের দল গরু চুরি করার উদ্দেশ্যে সাব্রুম থানার অন্তর্গত ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের এক নাম্বার ওয়ার্ড এর দাসপাড়া এলাকায় যুবরাজ দাসের বাড়িতে হানা দেয় চোরের দল। যুবরাজ দাস বাইরে লোকের আনাগোনা টের পেয়ে দেখতে গেলে চোরের দল বাড়ির মালিক যুবরাজ দাস কে বেধড়কভাবে মারধর করে।
পরবর্তী সময়ে যুবরাজ দাসের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন বেরিয়ে আসলে চোরের দল সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে বাড়ির লোকজন যুবরাজ দাসকে সাব্রুম হাসপাতালে আহত অবস্থায় নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে সাব্রুম হাসপাতালের স্থানান্তর করেন।

সেখান থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেন। উল্লেখ, এই এলাকায় প্রতিনিয়ত সীমান্তে বিএসএফের টহলদারি থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে চোরের দল সীমান্তের তারকাটা কেটে ভারতে প্রবেশ করে প্রায়োসই বিভিন্ন বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যায় এবং রাতের আধারে বাড়ির লোকজন বাধা দিলে বাড়ির মালিকের উপরেও আক্রমণ শুরু করে। এই সম্পূর্ণ ঘটনায় বিএসএফ এর নজরদারি এখন প্রশ্নচিহ্নের মুখে।

Releated Posts

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top