News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুজোর প্রাক মুহুর্তে মনুঘাটে দুঃসাহসিক ডাকাতি, আতঙ্কে সাব্রুমের ভারত বাংলা সীমান্ত সংলগ্ন জনগণ
Image

পুজোর প্রাক মুহুর্তে মনুঘাটে দুঃসাহসিক ডাকাতি, আতঙ্কে সাব্রুমের ভারত বাংলা সীমান্ত সংলগ্ন জনগণ

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : গতকাল গভীর রাতে সাব্রুম মহকুমার মনুঘাটের ইন্দিরা নগর ১ নম্বর ওয়ার্ডের দাসপাড়া সাক্ষী থাকল এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায়। রাত আনুমানিক আড়াইটা নাগাদ ভবতোষ দাসের বাড়িতে ডাকাত দল হানা দেয়। ডাকাত দলের হাতে গুরুতর আহত হয়েছে এক যুবক।

পরিবারের সদস্যরা তখন গভীর ঘুমে। হঠাৎ বাড়ির মালিকের ছেলে প্রাকৃতিক কাজে বাইরে বেরোতেই তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে দুর্বৃত্তরা। কাপড়ে মুখ বেঁধে ইট-পাটকেল দিয়ে মাথায় সজোরে আঘাত করা হয় এবং একাধিক ব্যক্তি মিলে তার উপর শারীরিক নির্যাতন চালায়। অচেতন অবস্থায় মাটিতে ফেলে রেখে পালিয়ে যায় তারা। আহত যুবক চিৎকার করলে ঘর থেকে ছুটে আসেন তার বাবা ভবতোষ দাস। কিন্তু চারিদিকে তল্লাশি করেও কাউকে দেখা যায়নি। আহত অবস্থায় যুবক জানায়, একাধিক ব্যক্তি মিলে তাকে চেপে ধরে নির্মমভাবে আঘাত করতে থাকে। প্রথমে তাকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে পাঠানো হয় শান্তির বাজার জেলা হাসপাতালে।

অবশেষে শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে উদয়পুর গোমতি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় নেমে এসেছে চাঞ্চল্য ও আতঙ্ক।স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে মনুঘাট এলাকার বিভিন্ন গ্রামে বাংলাদেশী ডাকাত দলের আনাগোনা বেড়ে গেছে। শুধু তাই নয়, কিছু স্থানীয় অসাধু সমাজবিরোধীকে সঙ্গে নিয়েই তারা ডাকাতি ও হামলার মতো অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করছে। রাতের অন্ধকারে সাধারণ মানুষ ভয়ে ঘুমোতে পারছে না। দুর্গাপূজার প্রাকমুহূর্তে এমন ঘটনা মানুষের মনে গভীর উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে।

এলাকাবাসীর কথায় উঠে এসেছে তাদের অসহায়ত্বের চিত্র। সাধারণ মানুষ মনে করছে, ডাকাতরা রীতিমতো আইনশৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুষ্ঠি দেখিয়ে প্রতিনিয়ত দুঃসাহসী কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top