News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে মেডিকেল হলে পুলিশের হানা, নেশার ট্যাবলেট বিক্রির অভিযোগ
Image

খোয়াইয়ে মেডিকেল হলে পুলিশের হানা, নেশার ট্যাবলেট বিক্রির অভিযোগ

খোয়াই, ১২ সেপ্টেম্বর: শহরের সুভাষ পার্ক সংলগ্ন জয়রাম মেডিকেল হলে নেশাজাতীয় ট্যাবলেট বিক্রির অভিযোগে চাঞ্চল্য ছড়াল। বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল যে ওই মেডিকেল হল থেকে অবৈধভাবে নেশার ট্যাবলেট বিক্রি হচ্ছে।

গতকাল রাতের দিকে সাদা পোশাকের পুলিশ এক যুবককে নেশার ট্যাবলেটসহ হাতেনাতে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদের পর ধৃত যুবক পুলিশকে জানায়, সে এই ট্যাবলেটগুলি কিনেছে সুভাষ পার্ক এলাকার জয়রাম মেডিকেল হল থেকে।

এরপরই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী ও ড্রাগস ইন্সপেক্টর সুব্রত দাস যৌথভাবে অভিযানে নেমে উক্ত মেডিকেল হলে হানা দেন। জিজ্ঞাসাবাদের সময় দোকানের মালিকের কথায় বেশ কিছু অসংলগ্নতা ধরা পড়ে। ড্রাগস ইন্সপেক্টর সুব্রত দাস সাংবাদিকদের জানান, এ বিষয়ে বিস্তারিত তদন্ত চালানো হবে এবং দোষী প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top