News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোনামুড়ায় সিপিআইএম-এর উদ্যোগে সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালিত
Image

সোনামুড়ায় সিপিআইএম-এর উদ্যোগে সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালিত

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সোনামুড়া মহকুমার বিভিন্ন প্রান্তে শুক্রবার সকালে সিপিআইএম এবং সংশ্লিষ্ট গণসংগঠনগুলির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দলের প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস। এদিন বিভিন্ন স্থানে দলের নেতা-কর্মীরা একত্রিত হয়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান এবং তাঁর আদর্শে চলার শপথ নেন।

সিপিআইএম কাঠালিয়া অঞ্চল অফিস প্রাঙ্গনে এদিন সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালিত হয়। সেখানে প্রবীণ নেতা ও কর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়। নেতৃবৃন্দ একে একে প্রয়াত নেতার প্রতিকৃতিতে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন সিপিআইএম কাঠালিয়া অঞ্চল সম্পাদক কৌশিক চন্দ, নেতৃত্ব ননী পাল, আব্দুর রহিম, চয়ন পাল, পল্টন দে-সহ অন্যান্য বহু জনসংগঠনের কর্মী।

একইভাবে, সিপিআইএম রবীন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগেও পালিত হয় প্রয়াণ দিবস। সেখানেও দলীয় কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে নেতৃত্ব দেন অঞ্চল সম্পাদক মিজান মিয়া, মহকুমা কমিটির সদস্য মোঃ হানিফ, এছাড়া শানু মিয়া, সাইফুল বসাক, শাহজাল মিয়া, আব্দুল হক-সহ আরও অনেকেই।

Releated Posts

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026

পুলিশের পোশাকে রিল-ভিডিও তৈরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নির্দেশ অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা

আগরতলা, ১৩ জুন: সামাজিক মাধ্যমে পুলিশ কর্মীদের পোশাক পরে রিল, শর্ট ভিডিও ও বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির প্রবণতা…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top