News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের বডোল্যান্ডে শুয়োর পালনে বিপ্লবের পথে, আত্মনির্ভরতার লক্ষ্যে ‘বডোল্যান্ড পিগ মিশন’
Image

অসমের বডোল্যান্ডে শুয়োর পালনে বিপ্লবের পথে, আত্মনির্ভরতার লক্ষ্যে ‘বডোল্যান্ড পিগ মিশন’

গুৱাহাটী, ১২ সেপ্টেম্বর: অসমের বডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন এবার শুয়োর পালনে বৈপ্লবিক উদ্যোগ নিতে চলেছে। লক্ষ্য—পোর্ক উৎপাদনে আত্মনির্ভরতা অর্জন। এই লক্ষ্য পূরণে ‘বডোল্যান্ড পিগ মিশন’-এর আওতায় ব্রিটেনের উচ্চ-ফলনশীল শুয়োর প্রজাতিলার্জ হোয়াইট ইয়র্কশায়ার আমদানি করে বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার গড়ে তোলার কাজ শুরু হয়েছে।

২০২১ সালের শুরুতে এই মিশনটি বিটিআর সরকার, নেদারল্যান্ডস-যুক্ত *প্রোগ্রামা ইউটজেন্ডিং ম্যানেজারস (পিইউএম) এবং ডেনমার্কের *ডেনিশ কনসোর্টিয়াম অফ একাডেমিক ক্রাফটসম্যানশিপ – এর প্রচেষ্টা।

বর্তমানে বিটিআর অঞ্চলে প্রতিবছর ২৫,০০০ মেট্রিক টনেরও বেশি পোর্কের চাহিদা থাকলেও, স্থানীয় উৎপাদন র ৪০%-এরও কম। ফলে, বহু সময়েই বাইরের রাজ্য বা দেশের আমদানির উপর নির্ভর করতে হয়, যা ব্যয়বহুল এবং রোগবাহী হওয়ার ঝুঁকিও থাকে।

এই সমস্যার সমাধানে বডোল্যান্ড পিগ মিশন আধুনিক প্রজনন কেন্দ্র, ফ্যাটেনিং ইউনিট এবং পোর্ক শিল্পের জন্য একটি সম্পূর্ণ মূল্য-চেইন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে।

Releated Posts

ভবিষ্যৎ উপযোগী শ্রেণিকক্ষ গড়বে এআই, পড়ুয়াদের ঝরে পড়ার ঝুঁকিও চিহ্নিত করবে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৮ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে অসমের স্কুলশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও পড়ুয়াকেন্দ্রিক করে…

ByByNews Desk Aug 18, 2026

মিজোরামে ১২.০৯ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ২

আইজল, ১৮ আগস্ট (আইএএনএস): মিজোরামের সাইতুয়াল জেলায় পৃথক দুটি যৌথ অভিযানে প্রায় ১২.০৯ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার…

ByByNews Desk Aug 18, 2026

মণিপুরে বড় সাফল্য, ৬ জঙ্গি ও ৬ মাদক পাচারকারী গ্রেফতার; উদ্ধার অস্ত্র ও মাদক

ইম্ফল, ১৭ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় একাধিক যৌথ অভিযানে ছয় জঙ্গি ও ছয় মাদক…

ByByNews Desk Aug 17, 2026

অসমে ১,০০০ কৃষককে ১ লক্ষ টাকা করে পুরস্কার, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

গুয়াহাটি, ১৭ আগস্ট (আইএএনএস): অসমে প্রগতিশীল ও শিক্ষিত কৃষকদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top