News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রাক্তন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালিত রাজ্য কার্যালয়ে
Image

প্রাক্তন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালিত রাজ্য কার্যালয়ে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রাক্তন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস পালন করা হয় সিপিআইএম রাজ্য দপ্তরে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সিপিএম রাজ্য নেতৃত্বরা। বাম নেতারা প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক বলেন, প্রাক্তন সিপিআইএম সর্বভারতীয় সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস উপলক্ষ্যে একমাস ব্যাপী বিভিন্ন কর্মসুচি গৃহীত হয়েছে। সিপিআইএম এর মধ্যে তিনিই একমাত্র সম্পাদক যিনি দায়িত্বে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি আরো বলেন, সীতারাম ইয়েচুরির ভাবধারাকে পাথেয় করে এগিয়ে যেতে হবে। তিনি তেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের জন্য কাজ করতে চেয়েছিলেন, সেভাবেই বিজেপি আরএসএস – র এই ফ্যাসিস্ট সুলভ মনোভাব থেকে দেশকে রক্ষা করতে হবে।

এদিকে প্রয়াত সীতারাম ইয়েচুরীর প্রথম প্রয়ান বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় পার্টির ডুকলি মহকুমা কমিটির উদ্যোগেও। পার্টির মহকুমার হলঘরে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শংকর প্রসাদ দত্ত, মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, পার্টি নেতা নবারুন দেব, সৃজন দেব, রাজকুমার চৌধুরী সহ অন্যান্যরা।

Releated Posts

(Update)সরব প্রচারের শেষ লগ্নে বিজেপি ও মথার সংঘর্ষে উত্তপ্ত টাকারজলা

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত গারো…

ByByReshmi Debnath Apr 10, 2026

(updated) জনজাতিদের উন্নয়নের বরাদ্দ লুট করেছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে আঞ্চলিক দলগুলি প্রকৃত উন্নয়ন করতে পারবে না,…

ByByReshmi Debnath Apr 10, 2026

মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে ডেপুটেশন, ক্ষোভে ফুঁসছে অটো শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান…

ByByReshmi Debnath Apr 10, 2026

কদমতলায় অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক গ্রেপ্তার—জেলা আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১০ এপ্রিল: ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top